Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না : অ্যাটর্নি জেনারেল

BN DESK
24 November 2025, 02:04 PM পড়তে ১ মিনিট

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না।আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে, সিজিএস’র গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। তিনি বলেন, সাংবাদিকদের জন্য সবধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন এমন আশা প্রকাশ করেন তিনি। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যেনো সাংবাদিকরা নিজেদের কন্ঠস্বর বজায় রাখতে পারেন।  

ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেনো এ দেশে আর ফিরে না আসে সেকারণেও এই আইনটি প্রয়োজন। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না : অ্যাটর্নি জেনারেল

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার