Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রায়েরবাজারে জুলাই শহীদদের তৃতীয় দিনে মরদেহ উত্তোলন চলছে

BN DESK
09 December 2025, 12:09 PM পড়তে ১ মিনিট

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তৃতীয় দিনের মতো চলছে জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মৃতদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের কার্যক্রম। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিদেশি ফরেনসিক টিমের অধীনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে তৃতীয় দিনের কার্যক্রম শুরু করেন তারা। 

জানা যায়, মৃতদেহ উত্তোলনের পর চলছে ময়নাতদন্ত কার্যক্রম আর সংগ্রহ করা হচ্ছে হাড়ের ডিএনএ নমুনা। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) প্রথম দিন মরদেহ উত্তোলন ও শনাক্ত কার্যক্রমের সময় আপনজনের মরদেহের খোঁজে ৭টি পরিবার আসেন রায়েরবাজার কবরস্থানে। এ সময় রায়েরবাজার কবরস্থানে আসা ৭ পরিবারের ১১ জন সদস্যেরও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।গত দুদিনে ৬টি মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও দাফন করা হচ্ছে মরদেহ। এ কার্যক্রমে ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সহায়তা করছে আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার ও জাতিসংঘের মানবাধিকার কমিশন। আদালতের নির্দেশে আন্তর্জাতিক প্রোটকল মেনে শহীদদের মৃতদেহ উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
  

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রায়েরবাজারে জুলাই শহীদদের তৃতীয় দিনে মরদেহ উত্তোলন চলছে

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার