Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রিটার্ন ও হলফনামার তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

BN DESK
07 January 2026, 10:50 PM পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন-সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং মিসটেক ছিল। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আমার বিরুদ্ধে বা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন, তারা হয় আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) আবার স্থাপনের জন্য গভীর ষড়যন্ত্র করছেন অথবা টাকার বিনিময়ে এসব প্রোপাগান্ডা করছেন। তিনি মিথ্যা প্রচারযন্ত্র বা মিথ্যা প্রচারকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। 

সারজিস আলম বলেন, এসব যারা করছেন তাদের বিরুদ্ধে আমরাও থানায় জিডি করব। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে হলফনামার তথ্য ও আয়কর রিটার্নে গরমিল নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর। অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে ৯ লাখ টাকার জায়গায় ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে গাড়িতে করে সহযোগিতা করেছি—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

একইসঙ্গে বিএনপির দিকেও অভিযোগের আঙুল তোলেন সারজিস আলম। তিনি বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমাদের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালোটাকার প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যারা অতীতে আওয়ামী লীগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পেশা সম্পর্কে সারজিস আলম জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। কোনো ধরনের তথ্য গোপন করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, যা সত্য, সেটাই আমরা দেখিয়েছি। স্ত্রীর সম্পদ-সংক্রান্ত বিষয়ে তিনি জানান, তিনি সদ্যবিবাহিত। তার স্ত্রী এখনো পড়াশোনা করছেন এবং গৃহিণী। কোনো ব্যবসা বা পেশার সঙ্গে তিনি যুক্ত নন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রিটার্ন ও হলফনামার তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার