Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, নিহত ১

BN DESK
20 January 2026, 04:53 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক।

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, রাত ২টার দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানায় আলম হোসেন ও বরকত নামে দুই শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ দুজনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিলে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে আলম হোসেন মৃত্যুবরণ করেন।

দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, নিহত ১

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার