Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রোববার যৌথসভা ডেকেছে বিএনপি

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

আগামীকাল রোববার যৌথসভা আহ্বান করেছে বিএনপি। এদিন দুপুর ১২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

রোববার যৌথসভা ডেকেছে বিএনপি

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার