Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
27 January 2026, 06:48 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মেডিকেল মোড়ে র‌্যাব-১৩’র অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত আসামিরা হলো- তারাগঞ্জের উত্তর লক্ষীপুর মন্ডলপাড়ার ইয়াকুব আলীর ছেলে সুপাইভাইজার মো. নুর আলম সিদ্দিকী (৪৪) ও ১৭নং ওয়ার্ড রামপুরা এলাকার জাহেদুল ইসলামের ছেলে হেলপার মো. মেরাজকে (২৬)।

র‌্যাব জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র‌্যাব-১৩ সদর কোম্পানি রংপুরের আভিযানিক দল চেকপোস্ট করাকালীন আহনাব পরিবহণের একটি বাস তল্লাশি করে। এসময় ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ২৯ কেজি গাঁজা জব্দ ও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বাসের মধ্যে সুকৌশলে পরিবহণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। তাছাড়া ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার