Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি করা চলবে না : ডাকসু ভিপি

BN DESK
07 December 2025, 10:25 AM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে।

এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোন রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর তারুণ্যের উৎসব সমাবেশে এসব কথা বলেন তিনি। সাদিকা কায়েম আরও বলেন, ৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি।

রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ভারত সীমান্তে যেসব হত্যাকাণ্ড চালিয়েছে আগামীর তার বিচার করা হবে।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি করা চলবে না : ডাকসু ভিপি

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার