Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক তার কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ঘটনারসত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টিঘর পশ্চিম পাড় এলাকায় করিম মিয়ার জমির মধ্য দিয়ে বাঁশের খুঁটিতে বিদ্যুতের সার্ভিস তার একটি বাড়িতে সরবরাহ করা হয়েছে। সকালে কোনো এক সময়ে ওই সার্ভিস তার সজিব কেটে চুরি করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে সরাইল থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার