Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

BN DESK
01 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে। আটক রবিনাশ ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরুর জন্য ঘাস কাটতে বাড়াইপাড়া সীমান্তবর্তী এলাকায় যান যুবক রবিনাশ। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে সন্দেহভাজনভাবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। তখন সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা করছে সীমান্তবাসী। ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

আটক যুবক রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগিমারী ক্যাম্পে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়নি। এবিষয়ে কথা হলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিনাশকে দ্রুত সময়ের মধ্যে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার