Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রেমিক-প্রেমিকার যাবজ্জীবন

BN DESK
30 November 2025, 11:21 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাট শহরের তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মোছা. মমিনা বেগম ও তার প্রেমিক মো. গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জজ আদালত। এসময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের জেল ঘোষণা করা হয়।

আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। ‎দণ্ডিতরা হলো- জেলা শহরের মাঝাপাড়া এলাকার মো. রহমত আলী মোল্লার মেয়ে মোছা. মমিনা বেগম এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার মো. রমজান মুন্সির ছেলে মো. গোলাম রব্বানী।

‎মামলা বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম ও গোলাম রব্বানী কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আব্দুল জলিলকে অচেতন করে বালিশ চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এদিন আদালত উল্লেখিত রায় দেন।

‎লালমনিরহাট জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত সাহার আলীর ছেলে আব্দুল জলিলকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

মামলার বাদি আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে সমর্থ হয়েছি।‎

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলায় প্রেমিক-প্রেমিকার যাবজ্জীবন

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার