Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

BN DESK
29 January 2026, 08:18 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেনে কাটা পড়ে মুন্না ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌর এলাকার স্টেশন রোডের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না ইসলাম মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল। এসময় বুড়িমারী স্টেশন থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার পর বিষয়টি রেলওয়ে লালমনিরহাট জিআরপি থানাকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার