Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম

BN DESK
07 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে একই সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারটির মধ্যে এখনও চলছে শোকের মাতম। বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু এবং চাচা ও ভাতিজা আহত হওয়ার ঘটনাটি ঘটেছে। গতকাল রোববার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।  এলাকাবাসী জানায়, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নূর ইসলাম। খবর পেয়ে ভাইকে বাঁচাতে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন। তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

খবর পেয়ে ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম গিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান।  
পরে খবর পেয়ে এলাকাবাসী গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের মাতম

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার