Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে যুবদলের ভাসমান সেতুর উদ্বোধন

BN DESK
30 November 2025, 05:51 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিরাচরিত জনদুর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১০হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সেতু নির্মাণ করেছে। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় স্বতি নদীর ওপর নির্মিত এই ভাসমান সেতুটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরপরই তার সহধর্মিনীকে নিয়ে সেতুটির ওপর হেঁটে সেতুটি পর্যবেক্ষণ করেন।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, রাজপুর ইউনিয়নের এই স্বতি নদীটি দীর্ঘদিন ধরে প্রায় ১০হাজার মানুষকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। যাতায়াতের সীমাহীন দুর্ভোগ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছিল। বিষয়টি অনুধাবন করে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ-এর নেতৃত্বে যুবদলের সকল নেতৃবৃন্দ শ্রম ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নিজ উদ্যোগে এই ভাসমান সেতুটি নির্মাণ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, এই ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতু নির্মাণের ফলে এখন এলাকাবাসীকে আর ৮/১০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে বাজারে যেতে হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়ার কষ্ট দূর হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে যুবদলের ভাসমান সেতুর উদ্বোধন

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার