Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

BN DESK
09 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম নামে এক যুবক নিজের লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। ‎আজ রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ‎আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কেটে ফেলে। এরপর একই ছুরি গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

‎এসময় আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ‎মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিল। আজ রোববার (২৬ অক্টোবর) সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে সে নিজের ওপর এমন ভয়াবহ হামলা চালায়। ‎এব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার