Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী ইউনুস আলী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ইউনুস আলী মোটরসাইকেলযোগে চামটারহাট বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হন ইউনুস আলী। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইউনুস আলী লালমনিরহাটের চামটারহাট এলাকার একজন সার ব্যবসায়ী ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার