Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত

BN DESK
22 December 2025, 08:12 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: পতাকা বৈঠকের পর গতকাল রোববার সন্ধ্যার ঠিক আগে লালমনিরহাটের সীমান্তে বিজিবি’র হাতে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত তিনবিঘা করিডর সংলগ্ন দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের ওই সদস্যকে আটক করে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ডিএএমপি প্রধান পিলার ১ নম্বরের উপ-পিলার ৭ নম্বর-সংলগ্ন দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা। অপর পাশে রয়েছে ভারতের কোচবিহার রাজ্যের কচুলিবাড়ী থানার কারেঙ্গাতলি এলাকা। গতকাল রোববার ভোরে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য বেদ প্রকাশ ভারতীয় শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২শ’ গজ ভেতরে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন।

এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর আটক বিএসএফ সদস্যের কাছ থেকে তার ব্যবহৃত একটি অস্ত্র (শটগান), দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার পর পরই এনিয়ে উভয় সীমান্ত রক্ষীদের মধ্যে টান টান উত্তেজনার পাশাপাশি পতাকা বৈঠক আহবানের প্রস্তুতি চলে।

বিকেলে স্থানীয় সীমান্তের শুন্যরেখায় আয়োজিত ওই পতাকা বৈঠকে বিএসএফ-বিজিবি‘র কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আটক ওই বিএসএফ সদস্যের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাকে ফেরত দেয়ার অনুরোধ করলে বিজিবি’র পক্ষ থেকে আটক ওই বিএসএফ সদস্যকে বিএসএফ’র কাছে ফেরত দেয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল সেলিম আল দীন। তিনি বলেন- বৈঠকে আলোচনা ফলপ্রসু হওয়ায় আটক ওই বিএসএফ সদস্যকে ফেরত দেয়া সম্ভব হয়েছে। এছাড়াও বিএসএফ’র বরাত দিয়ে বিজিবি’র ওই সেক্টর কমান্ডার আরও বলেন, আগামীতে বিএসএফ এরকম ভুল আর করবে না বলেও কথা দেন।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার