Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল বিএসএফ

BN DESK
04 December 2025, 01:28 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ’র গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ সদস্যরা লাশ ভারতের ভেতরে নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে ৮৬৪ ও ৮৬৫নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ’র চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।

৬১ বিজিবি’র শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, দুপুরের মধ্যে মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল বিএসএফ

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার