Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দু’জন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের দাবি, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ সৃষ্টি করছিলেন। চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইল এমন অজুহাত দেখিয়ে বারবার লেবাননে নতুন হামলা চালিয়ে আসছে। এর আগে, এনএনএ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনে ইসরাইলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার