Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

BN DESK
09 December 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানে এই হামলা চালানো হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় মধ্যরাতে এ হামলা চালায় ইসরাইল। 

ইসরাইল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরাইল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনো সেনা মোতায়েন রেখেছে। খবর : টাইমস অব ইসরাইল

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার