Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শরীয়তপুরে ট্রাকে আগুন, আটক ২

BN DESK
13 November 2025, 12:59 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক:শরীয়তপুরে পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর এক কিলোমিটার দূরে সড়ক অবরোধের ফলে দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল যান চলাচল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় জড়ো হয়। সড়কে অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় নাওডোবার তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। সৃষ্টি হয় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট।

পরে সড়কে অবস্থান নেয় পুলিশ ও স্থানীয়রা। দুই ঘণ্টা পর আজ সকাল ৮টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকাগামী যানবাহন ছেড়ে যায়। এদিকে, শরীয়তপুরের স্থানীয় সড়কগুলোতে সকাল থেকে সীমিত চলাচল করছে দূরপাল্লার বাস।

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

শরীয়তপুরে ট্রাকে আগুন, আটক ২

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার