Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শহিদ মিনারে অবস্থান, শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। একই সঙ্গে জনদুর্ভোগ এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে তারা কেন্দ্রীয় শাহদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সুনির্দিষ্ট আশ্বাস দিতে পারেননি। আমরা আর দেরি করতে চাই না। শিক্ষকরা দাবি আদায় না করে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন না। তিনি বলেন, আমরা ঢাকা ছাড়বো না। সবাই ঢাকায় থাকবো। প্রেস ক্লাবের সামনের এ সড়কটি সংকুচিত। এখানে আমাদের এ হাজার হাজার শিক্ষক অবস্থান করলে ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হবে। এজন্য জনদুর্ভোগ এড়াতে আমরা অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চালিয়ে যাবো। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরাও ঢাকাতেই থাকবো।

এসময় ক্লাস বর্জনের ঘোষণাও দেন অধ্যক্ষ আজিজী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্যই আমরা। কিন্তু আমাদের মানবেতর জীবন নিয়ে সরকার তামাশা করছে। এজন্য আমাদের শিক্ষার্থীরাও আমাদের পক্ষে আছে। শিক্ষক-শিক্ষার্থীরা মিলেই আমরা মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে যাবো না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শহিদ মিনারে অবস্থান, শিক্ষকদের ঢাকা না ছাড়ার ঘোষণা

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার