Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শহিদ হাদির দাফনের শৃঙ্খলায় ডাকসু’র স্বেচ্ছাসেবক মোতায়েন

BN DESK
20 December 2025, 03:15 PM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির দাফনের নিরাপত্তায় ডাকসু’র স্বেচ্ছাসেবক কাজ করছে। জানাজা শেষে দাফনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা কেউ করতে না পারে, এই জন্যই সতর্কতামূলক স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে ডাকসু। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকসু’র নিরাপত্তা ভেস্ট গায়ে তাদের অবস্থান নিতে দেখা যায়। শহিদ হাদির দাফন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুল ইসলামের সমাধির পাশে। শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডাকসুও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শহিদ হাদির দাফনের শৃঙ্খলায় ডাকসু’র স্বেচ্ছাসেবক মোতায়েন

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার