Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

BN DESK
13 December 2025, 02:26 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কইরানের নিরাপত্তা বাহিনী নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে আটক করা হয়। এ আইনজীবী এ মাসের শুরুতে মারা গিয়েছিলেন। নার্গেসসহ আরও কয়েকজনকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে গ্রেপ্তার করা হয়।

নার্গেস ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। পুরস্কারের সময় তিনি কারাগারে বন্দি ছিলেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পান। তার স্বামী থাগি রহমানি জানিয়েছেন, নার্গেসকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মাদি ইরানি নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই এবং দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। নোবেল কমিটি তার পুরস্কারকে ইরানের জনগণ ও নারীদের মুক্তির আন্দোলনের প্রতীক হিসেবে অভিহিত করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার