Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাহবাগের পথে তারেক রহমান

BN DESK
27 December 2025, 11:35 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে বের হন।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সংলগ্ন স্থানে হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শাহবাগের পথে তারেক রহমান

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার