Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

BN DESK
27 December 2025, 01:41 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এদিকে রাত বাড়ার সাথে বাড়ছে মানুষও। 

ইনকিলাব মঞ্চের আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে। শীত নিবারণে আন্দোলনকারীদের মাঝে কম্বল বিতরণ করতেও দেখা গেছে। সন্ধ্যার তুলনায় শাহবাগে মানুষের উপস্থিতি বেড়েছে। জাতীয় পতাকা হাতে নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, ‌‘হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ’ ‘এক হাদির রক্ত থেকে, লক্ষ হাদি জন্ম নেবে’ ‘তুমি কে আমি কে হাদি হাদি’ ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ‘আপস না হাদি, হাদি’ ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা’ ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।

শরিফ ওসমান হাদি হত্যায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ২টা থেকে শুরু হয় আন্দোলন। রাতভর শাহবাগে অবস্থান করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার