Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে : উপাচার্য

BN DESK
09 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে অনুমোদিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন, উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি অনুমোদন প্রদান করেছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবর এর মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে।

সেটি নির্ধারিত সময়ের আগেই পাস হয়েছে। আমরা এখন সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চাই।  তিনি আরও জানান, খুব দ্রুতই সবার সাথে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ বিভিন্ন কারিগরি প্রস্তুতি নিতে হবে।

তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে : উপাচার্য

B
BN DESK | 28 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার