ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর পূর্ব রাজাবাজারস্থ নাজনীন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আইসিটিডি ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাসও দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্ব)-এর পরিচালক এএসএম লোকমান।
নাজনীন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।