Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিবপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

BN DESK
09 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

নরসিংদীর শিবপুরে ফার্মেসিতে চোর সন্দেহে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে দিকে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফার্মেসির তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার সময় পথচারীরা দোকানের ভেতরে শব্দ শুনতে পান। এ সময় তাঁরা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভেতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ি থেকে এসে ফার্মেসির মালিক মনোয়ার হোসেন ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে পিটুনি দেয়। এতে আহত হওয়ার পর সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে রেফার করেন। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

শিবপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার