Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শিরোপা ধরে রাখতে রংপুরের রান দরকার ১৩৭

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় লিগ টি-টোয়েন্টির শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ পেয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ খুলনা বিভাগকে ১৩৬ রানে আটকিয়ে।

এই সিলেটেই ২০২৪ সালে প্রথম আসরের ফাইনালে ঢাকা মেট্রোপলিসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। এবারের ফাইনালের শুরুটাও দারুণ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ইনিংসের দ্বিতীয় বলেই ইমরানুজ্জামানকে (০) আউট করে রংপুরকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন নাসুম আহমেদ।

দ্বিতীয় উইকেটে ১৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তবে ২ রানের ব্যবধানে দুজনের বিদায়ে চাপে পড়ে খুলনা। ওপেনার সৌম্যর ৮ রানের বিপরীতে রান আউট হন ১২ রান করা বিজয়।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে আসে দুই সতীর্থ আফিফ হোসেন (১৪) ও শেখ পারভেজ জীবনও (৮) ফেরেন দ্রুত।

তাতে খুলনার দলীয় স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৯ রান। ততক্ষণে ওভারও শেষ ১২.৫। সেখান থেকে ষষ্ঠ উইকেটে মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে দলকে ১৩৬ রানের পথ দেখান মিঠুন।

তবে ২ রানের ব্যবধানে তাদের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন কোয়ালিফায়ার ম্যাচের নায়ক অভিষেক দাস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মিঠুন। ইনিংসটি সাজান ৩ ছক্কার বিপরীতে ১ চারে। রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

শিরোপা ধরে রাখতে রংপুরের রান দরকার ১৩৭

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার