Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লক্ষাধিক কম্বল বিতরণ সরকারের

BN DESK
07 January 2026, 07:36 PM পড়তে ১ মিনিট

তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। 

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে।

বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় থেকে কম্বল কিনে বিতরণের জন্য দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রথম ধাপের অর্থ ও ত্রাণ তহবিলের কম্বল মিলিয়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের বরাদ্দে আরও ৭ লাখ কম্বল কেনা হয়েছে, যা বর্তমানে বিতরণের কাজ চলছে।

মন্ত্রণালয় জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সরকারি আর্থিক বিধি-বিধান মেনে যথাযথভাবে এসব কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণ করেছেন। এছাড়া কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লক্ষাধিক কম্বল বিতরণ সরকারের

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার