Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শীতের আগমন : বাহারি রঙের গরম পোশাকে সেজেছে ঘোড়াঘাটের ফুটপাত

BN DESK
22 November 2025, 07:28 PM পড়তে ১ মিনিট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে শীতের আগমন ঘটতেই ফুটপাতের দোকানগুলোতে বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে পথচারীদের আকৃষ্ট করছে ফুটপাতের ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রানীগঞ্জ, ওসমানপুর, ডুগডুগিহাট, গুচ্ছগ্রাম, ঘোড়াঘাট পৌরশহরের প্রধান সড়ক, বাজার মোড়, বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ত এলাকার ফুটপাতগুলো সাজানো হয়েছে নানা আকর্ষণীয় পোশাকে। রঙিন সোয়েটার, আধুনিক ডিজাইনের জ্যাকেট, শাল, বিভিন্ন রঙের উলের টুপি। সব মিলিয়ে বৈচিত্র্যময় সাজে ফুটপাতের বাজার যেন পথচারীদের দৃষ্টি আটকে রাখে।

বিকেলের পর থেকে ফুটপাতে ব্যবসায়ীরা বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে হাঁক-ডাক করতে থাকে। বড় দোকানের তুলনায় কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলে ফুটপাতের বাজার এখন বেশ জনপ্রিয়। ক্রেতারা বলছেন, দামের সাথে মিলিয়ে পোশাকের মান বেশ ভালো, পাশাপাশি পছন্দের ডিজাইনও সহজে পাওয়া যাচ্ছে।

উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রানীগঞ্জের ফুটপাতের ব্যবসায়ীদের মুখে ব্যস্ততা আর আশাবাদের ছাপ। ব্যবসায়ী আলতাব হোসেন কাপড় ভাঁজ করতে করতে বলেন, শীতের শুরুতে মোটামুটি ক্রেতারা আসছেন, তবে আশা করছি দিন যত যাবে ক্রেতা সমাগম বেশি হবে।

শীতের পোশাক কিনতে আসা মাইদুল হাসান বলেন, প্রতিবছরই নিজের ও পরিবারের জন্য ফুটপাত থেকেই শীতের পোশাক ক্রয় করি। কারন, এখানে দাম খুবই যুক্তিসঙ্গত। স্থানীয়রা জানান, পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের মিলিত ভিড়ে শীতের সন্ধ্যাগুলো আরও রঙিন হয়ে উঠছে ঘোড়াঘাটে। শীত যত বাড়বে, তত বেড়ে উঠবে ফুটপাতের সরগরম দৃশ্য।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শীতের আগমন : বাহারি রঙের গরম পোশাকে সেজেছে ঘোড়াঘাটের ফুটপাত

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার