Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শীতে কাঁপছে বিড়ালছানা মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন

BN DESK
03 January 2026, 11:37 PM পড়তে ১ মিনিট

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: হিমেল বাতাসে যখন মানুষ ঘরের ভেতর লেপ-কম্বলে আশ্রয় খোঁজে, তখন দিনের পর দিন খোলা আকাশের নিচে শীতের সাথে নিরন্তর লড়াই চালিয়ে যেতে হয় অবলা প্রাণীদের। মানুষের আরাম-আয়েশের আড়ালে যে সকল প্রাণী নীরবে কষ্ট বয়ে বেড়ায় তারা কারও চোখে পড়ে না, কারও সহানুভূতিও জোটে না। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামে শীতের গভীর রাতে দেখা মিলেছে এমনই এক হৃদয়বিদারক দৃশ্য।

পরিত্যক্ত একটি দেয়ালের গায়ে গা ঘেঁষে বসে আছে কয়েকটি বিড়ালছানা। একে অপরের শরীরের উষ্ণতাই যেন তাদের একমাত্র আশ্রয়। কনকনে ঠান্ডায় কুঁকড়ে যাওয়া দেহ, আতঙ্কে ভরা চোখ সব মিলিয়ে স্পষ্ট, তারা শুধু শীতের সাথেই নয়, লড়ছে জীবনের অস্তিত্ব রক্ষার যুদ্ধেও।

এ বিষয়ে সমাজকর্মী ইসলাম বলেন, শীত বাড়ার সাথে সাথে এসব বিড়াল ছানার খাবার ও নিরাপদ আশ্রয়ের সংকট আরও তীব্র হয়ে উঠেছে। দিনের বেলায় মানুষ ব্যস্ত থাকে নিজ নিজ কাজে, আর রাত নামলেই অবলা প্রাণীগুলো হারিয়ে যায় অন্ধকার আর উপেক্ষার ভেতর।

প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞদের বলেন, তীব্র শীতে ছোট প্রাণীদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো শরীরের তাপমাত্রা ধরে রাখতে না পারা। নিরাপদ আশ্রয় ও নিয়মিত খাবারের অভাবে অনেক সময় তারা নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়ে যার খবর রাখার কেউ থাকে না।

তাই সচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ অবস্থান থেকে সামান্য উদ্যোগই পারে একটি প্রাণ বাঁচাতে। তাই বাড়ির এক কোণে শুকনো কাপড় কিংবা খড় দিয়ে ছোট আশ্রয় তৈরি করা, সাথে সামান্য খাবার ও পানি রাখাই হতে পারে অবলা প্রাণীদের জন্য জীবনরক্ষার আশ্রয়। শীতের এই দুঃসময়ে যদি মানুষের উষ্ণতা পৌঁছে যায় অবলা প্রাণীদের কাছে তবে হয়তো কিছু নীরব জীবন বাঁচতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

শীতে কাঁপছে বিড়ালছানা মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার