Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শীতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পায়েস

BN DESK
17 December 2025, 07:56 PM পড়তে ১ মিনিট

লাইফষ্টাইল ডেস্ক : অনুষ্ঠান মানেই পায়েস! ঘন দুধে চালের লুটোপুটি, পাটালি গুড়ের উঁকিঝুঁকি...প্রায় সবাই পছন্দ করেন এই পায়েস। তবে এবার স্বাদ বদলাতে বাড়িতে তৈরি করতে পারেন ডিমের পায়েস। সময়ও লাগবে খুব কম। 

কিভাবে তৈরি করবেন

ডিমের পায়েস তৈরির প্রধান উপকরণ হলো দুধ, ডিম, গুড়।

সময় লাগবে মাত্র ২০-২৫ মিনিট।

দুধ ঘন করে জ্বাল দিয়ে তার মধ্যে নলেন গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তার মধ্যেই ডিম ফাটিয়ে দিন। ডিম ঝুরোঝুরো হয়ে যাবে।

এতে কোনো রকম আঁশটে গন্ধ পাবেন না।

শীতের মৌসুমে চালের পায়েস বা চুষি পিঠের পায়েস ছাড়াও এই ডিমের পায়েস বানিয়ে নিতে পারেন। অতিথি আপ্যায়ন হোক বা বাড়িতে পরিবার-পরিজনকে নিয়ে সন্ধ্যা বা সকালের নাশতায়, নতুন এই মেন্যুর স্বাদ সবার মুখে লেগে থাকতে বাধ্য। ডিমের পায়েস বাটিতে পরিবেশন করে ওপর থেকে সাজিয়ে দিন কাজু-কিশমিশ বা চেরি ফল দিয়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

শীতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পায়েস

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার