Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

BN DESK
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

তিনদিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS FITZGERALD) বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।

ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সাথে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে। সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার