Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

BN DESK
05 December 2025, 11:28 AM পড়তে ১ মিনিট
স্পোর্টস ডেস্কঃ  আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
 
দলগুলোর স্কোয়াডের সঙ্গে কোচিং প্যানেলেও থাকছে দেশি বিদেশি নানা চমক। এবার চমক দিয়েই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল নবাগত দল চট্টগ্রাম রয়্যালস।
 
 
যদিও দলটির সঙ্গে কাজ করবেন না তিনি। এরই মধ্যে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
 
বাশার দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চেয়েছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।
 
 
যদিও বিপিএলে কাজ শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই সাবেক অধিনায়ক। দলটি নিলামের আগেই দুই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার