Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ যুক্তিতর্ক তুলে ধরছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।এর আগে সোমবার (১৩ অক্টোবর) দিনভর এ মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরেন। এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ইনুর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

অন্যদিকে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৩ অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার