Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় স্ত্রীর মামলা 

BN DESK
31 January 2026, 01:35 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহতের স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এছাড়াও ২শ’ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াইশ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। মঞ্চের সামনে রাখা কয়েক’শ চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেওয়া হয় আগুন।

এ ঘটনায় দু’পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় স্ত্রীর মামলা 

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার