Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শেষ হাসিনার বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠিত হবে: জোনায়েদ সাকি

BN DESK
17 November 2025, 02:34 PM পড়তে ১ মিনিট

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদ কায়দায় নির্বিচারে মানুষকে গণহত্যা হয়েছে, তার বিচার চলছে। আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে তার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তিই যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে, সেদিকে সবার মনোযোগ দেওয়া দরকার। কোন কোন সংস্কার হবে তা জনগণ ঠিক করবে। মওলানা ভাসানী শৈশব থেকে মুক্তির সংগ্রাম করেছে। সেই মুক্তির সংগ্রাম চলছে। মওলানা ভাসানী আজীবন মুক্তির সংগ্রাম করেছে। সেই মুক্তির সংগ্রাম আমরা এখনো লড়াই করে চলেছি।

এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

শেষ হাসিনার বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠিত হবে: জোনায়েদ সাকি

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার