Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

ফরিদপুরে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে ভুক্তভোগীর দুলাভাই জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। এছাড়াও প্রত্যেককে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়। পাশাপাশি প্রমাণ লোপাটের দায়ে আসামি মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

রায় ঘোষণার সময় প্রধান আসামী জাহাঙ্গীর ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১লা অক্টোবর বাড়িতে ভুক্তভোগী একাই বাড়িতে ঘুমাচ্ছিলো। পরে গভীর রাতে দুলাভাই জাহাঙ্গীর দরজা নক করে ভুক্তভোগীর বোনের অসুস্থতার কথা বলে। এ সময় শ্যালিকা দরজা খুললে জাহাঙ্গীর অন্যান্য আসামিরা ঘরে প্রবেশ করে তাকে পালক্রমে ধর্ষণ ও হত্যা করে। পরে ধর্ষণ ও হত্যার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন আদালত।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া বলেন, এই রায়ের ফলে এই ধরণের সামাজিক অপরাধ কমে আসবে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার