Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

নারী ওয়ানডে বিশ্বকাপের ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছেন লরা উলভার্টরা।

পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। সমান ম্যাচে তিন হার এবং দুই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে লংকানরা। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪৬/২, ঠিক তখনই নামে বৃষ্টি। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হয়, ম্যাচ কমে দাঁড়ায় ২০ ওভারে।

বাকি ৮ ওভারে দ্রুত রান তোলার চেষ্টা করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৪ রান করেন বিষ্মি গুণারত্নে। দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো ম্লাবা নেন তিনটি এবং মাসাবাতা ক্লাস নেন দুটি উইকেট।

বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২১ রান। জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনই তুলে নেন অর্ধশতক। উলভার্ট অপরাজিত ৪৭ বলে ৬০ এবং ব্রিটস ৪২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩১ বল আর দশ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার