Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

BN DESK
26 November 2025, 05:32 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলঙ্কাকে বধ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  ফয়সালের জোড়ায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে  উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। 

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে লিড নেয়। ইকরামুল ২৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৫ মিনিট পর মানিক ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর গোলের ক্ষুধা আরও বাড়ে বাংলাদেশের। এই অর্ধে এসেছে আরও তিনটি গোল।

ফয়সাল ৬৪ মিনিটে তৃতীয় গোল উপহার দেন। ৯০ মিনিটে বায়েজিদ ও যোগ করা সময়ে ফয়সাল আবারও জাল কাঁপান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার