Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অত সহজ হবে না: তারেক রহমান

BN DESK
14 December 2025, 10:29 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেমে নেই। আমি আগেও বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীরর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ধারাবাহিক কর্মশালার সপ্তমদিনে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যে কথাটা আমি আগে বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপরে গুলিবর্ষণের ঘটনা সবকিছু নিয়েই কিন্তু প্রমাণ হচ্ছে যে, যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজেই, আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, যদি ঐক্যবদ্ধ না হই; এই দেশ ধ্বংস হয়ে যাবে।’

দেশকে বারবার ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে উল্লেখ করে ধরে তারেক রহমান বলেন, ‘যতবার এই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, প্রত্যেকবার আপনারা কখনো শহিদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, সেই খাদের কিনারা থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন।’

তিনি বলেন, ‘বিভিন্ন সূত্রের খবর বলছে, এই ষড়যন্ত্রগুলো আরও খারাপ হতে পারে। আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষদের সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, যেকোনো মূল্যে নির্বাচন হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।’

ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছেন বলে দাবি করেন তারেক রহমান। চট্টগ্রামে ও ঢাকায় দুই প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে ঘটনা ঘটেছে, গতকাল একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা দিয়ে কেউ কেউ ফায়দা লোটার অবশ্যই প্রচেষ্টা করছে। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অত সহজ হবে না: তারেক রহমান

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার