Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

BN DESK
29 August 2026, 03:43 AM পড়তে ১ মিনিট

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট ও সমঝোতা সংক্রান্ত সার্বিক বিষয়ে নিজেদের অবস্থান জানাতে শুক্রবার আলাদা সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এরপর রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোট ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। তবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি আরও বলেন, কয়েকটি আসনে এখনও জটিলতা রয়েছে, যা প্রার্থী প্রত্যাহারের পর চূড়ান্ত হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০ দলের নেতাদের নিয়ে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলন

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার