Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ

BN DESK
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে একটি বিলের দাবিতে বিক্ষোভ হয়েছে।

সোমবার নাইজেরিয়ার রাজধানীতে শত-শত নারী বিক্ষোভে অংশ নেন।

সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ সংরক্ষিত আসন রেখে সংসদে নারী আইনপ্রণেতার সংখ্যা বৃদ্ধি করেছে। তবে, নাইজেরিয়ার সংসদে সংরক্ষিত নারী আসন নেই।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ায় ১০৯ জনের মধ্যে মাত্র চারজন নারী সিনেটর এবং ৩৬০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে ১৬ জন নারী রয়েছেন।

বিক্ষোভকারীদের একজন ডরোথি এনজেমানজে বলেন, আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক। আজকের বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

গত কয়েক বছরে দেশটিতে নারীদের সংরক্ষিত আসনের দাবিতে কয়েক দফা বিক্ষোভ হলেও তা ব্যর্থ হয়েছে।

সূত্র: ফ্রান্স২৪, এএফপি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার