Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ

BN DESK
10 December 2025, 07:30 PM পড়তে ১ মিনিট

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তারা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করে সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা জানতে পেরেছি, সচিব সাহেব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আমাদের দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন (সুরক্ষা) নিয়েও তারা বের হতে পারবেন না।

আন্দোলনকারীরা আরও জানান, এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার