Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই: আমীর খসরু

BN DESK
12 November 2025, 02:44 PM পড়তে ১ মিনিট

আমীর খসরু বলেন, দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে।

দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি কেমন, সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি।

বিএনপির স্হায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই; সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই: আমীর খসরু

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার