Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সবার সহানুভূতিতে বাঁচার আকুতি মুয়াজ্জিন মাহাবুবের

BN DESK
31 December 2025, 10:21 PM পড়তে ১ মিনিট

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: সবার সহানুভূতি পেয়ে সুন্দর এই পৃথিবীতে আগের মতো স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার আকুতি জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিন মাহাবুব রহমান। তিনি বলেন, দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। বাঁচার আকুতি জানিয়েছেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে মাহাবুব রহমান।

হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাহাবুব রহমান বড় জামালপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন। এ পেশাতে ভালোই চলছিলো তার সংসার জীবন। ইসলামের আদর্শে সুন্দর এই সুখের মধ্যে হঠাৎ নেমে আসে দুখের কালো ছায়া।

এরই মধ্যে আক্রান্ত হয়ে পড়েন দুরারোগ্য কিডনি রোগে। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। ঢাকার সেকেডি এন্ড ইউরোলজী হাসতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী তার দুটো কিডনিই প্রায় বিকল। তাকে মাসে কয়েকবার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে।

রোগাক্রান্ত মাহাবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঋণ করে কিডনির এই ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। যতদিন বেঁচে থাকবো, ততদিন ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতি মাসে তার চিকিৎসা ও ওষুধ বাবদ লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। সুচিকিৎসার জন্য আরও কয়েক লাখ টাকার প্রয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করছি। সাহায্য পাঠানোর বিকাশ ও নগদ- ০১৭৪৬০১৭৩১৫, সোনলী ব্যাংক, সাদুল্লাপুর শাখার হিসাব নম্বর- ৫১১৪১০১০৩৪১৫৫।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সবার সহানুভূতিতে বাঁচার আকুতি মুয়াজ্জিন মাহাবুবের

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার