Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

BN DESK
06 December 2025, 10:47 AM পড়তে ১ মিনিট

নির্বাচনের তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার নির্বাচন কমিশনের ওপর থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ও প্রস্তুত করার পরেই যেন নির্বাচন কমিশন (ইসি) তারিখ ঘোষণা করে। তিনি আরও বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুবিধার জন্য নির্বাচনের তফসিল পরিবর্তন হবে না।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই এবং ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুবিধার জন্য বা তার স্বাস্থ্যের কারণে তারিখ পরিবর্তন হবে না। তিনি জোর দেন যে ইসিকেই তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

এনসিপি আহ্বায়ক আরও জানান, তার দল কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় কারও সঙ্গে যায়নি এবং তাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, পুরানপন্থী যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের ওপর জনগণের আস্থা নেই, তাই এনসিপি নতুন ধারার রাজনীতি করতে চায়। দলটি অতি শিগগিরই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে।

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না। তবে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে এনসিপি নির্বাচনে এগিয়ে যেতে সক্ষম হবে। 

তিনি আরও বলেন, নির্বাচনের পরেও দেশের সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না, বরং আরও ত্বরান্বিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার