Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

BN DESK
23 December 2025, 11:37 AM পড়তে ১ মিনিট

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী খরচের জন্য জনগণের কাছে সহায়তা চেয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন ও পরামর্শ জানাতে অনুরোধ করেন।

পোস্টে তিনি বলেন, আইনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ বা ভোটারপ্রতি ১০ টাকা খরচ করতে পারলেও বাস্তবে অনেকেই কোটি টাকা ব্যয় করেন, যা রাজনীতিকে অসততা ও দুর্নীতির দিকে ঠেলে দেয়। তিনি প্রতিশ্রুতি দেন, আইন অনুমোদিত সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না।

ডা. তাসনিম জারা জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি মোট ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন এবং এই অর্থ জনগণের কাছ থেকেই নিতে চান। নতুন খোলা ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টে আসা প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার