Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সমস্যা সমাধান না হলে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

BN DESK
13 January 2026, 02:55 PM পড়তে ১ মিনিট

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সংকট এবং পরে জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। 

নেতৃবৃন্দ দাবি করেন, বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। বর্তমানে দেশের রেস্তোরাঁ সেবা সংকটময় সময় অতিক্রম করছে। দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে-তীব্র জ্বালানি সংকট, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা পরিস্থিতি, ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে ও রেস্তোরাঁ ব্যবসার সংকটে নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই।

রেস্তোরাঁ মালিক সমিতি নেতৃবৃন্দ জানান, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানায় সংগঠনটি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

সমস্যা সমাধান না হলে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার